অভিষেক-রুজিরার গাড়িতে তল্লাশি! নির্বাচন কমিশনের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

অভিষেক-রুজিরার গাড়িতে তল্লাশি! নির্বাচন কমিশনের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তল্লাশি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে স্পষ্ট অবস্থান জানাল রাজ্য নির্বাচন আধিকারিকের (CEO) দপ্তর। বুধবার ইসলামপুরের জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, দমদম বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনী তাঁর গাড়িতে তল্লাশি চালাতে এসেছিল। এই বিষয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশির কোনো খবর কমিশনের কাছে নেই। এছাড়া তিনি স্পষ্ট করেছেন যে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া কেন্দ্রীয় বাহিনী একক সিদ্ধান্তে কোনো ভিভিআইপি-র গাড়িতে তল্লাশি চালাতে পারে না।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত গাড়ি তল্লাশির জন্য হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে গোপন নির্দেশ পাঠাচ্ছে কমিশন। এই প্রসঙ্গে সিইও জানিয়েছেন, কোনো নির্দিষ্ট নেতাকে টার্গেট করার অভিযোগ সঠিক নয়। তবে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, ভোটের সময় কোনো গাড়িই আইনের ঊর্ধ্বে নয়। সন্দেহজনক কোনো গাড়ি দেখলে তাৎক্ষণিক তল্লাশির জন্য লিখিত নির্দেশের অপেক্ষা না করে হোয়্যাটসঅ্যাপে বার্তা পাঠানো যেতে পারে এবং সন্দেহজনক সামগ্রী পাচারের আশঙ্কা থাকলে নির্দিষ্ট প্রোটোকল মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *