অরিজিতের আন্দোলন-সমর্থন ঘিরে উত্তপ্ত জিয়াগঞ্জ! গায়ককে বয়কটের হুঙ্কার বিজেপি বিধায়কের – এবেলা
July 24, 2026

এবেলা ডেস্কঃ
ছাত্র আন্দোলনের পক্ষে মুখ খোলায় গায়ক অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। সম্প্রতি সিজেপি (CJP)-র নেতৃত্বে পড়ুয়াদের ‘সংসদ অভিযান’ এবং দিল্লি পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছিলেন অরিজিৎ।
এর পরেই বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় ফেসবুকে লেখেন, “অরিজিৎ সিং জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ দেখানো উচিত এবং ওকে বয়কট করা উচিত।” তাঁর এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় গায়কের অনুরাগীরা তীব্র প্রতিবাদ জানান। পালটা জবাবে বিধায়ক জানান, ভারতবিরোধীদের সমর্থনকারী এই অসভ্যতামি কোনো ভদ্রলোক মেনে নিতে পারে না।
পুরো ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
