অর্থনীতির দৌড়ে বড় ধাক্কা খেল ভারত!

অর্থনীতির দৌড়ে বড় ধাক্কা খেল ভারত!

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ অর্থনীতির তালিকায় ভারত এক ধাপ পিছিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে এসেছে। দীর্ঘ সময় ধরে পঞ্চম বৃহত্তম অর্থনীতির স্থান ধরে রেখে যুক্তরাজ্যকে পেছনে ফেললেও, বর্তমানে মুদ্রা বিনিময় হারের অস্থিরতার কারণে দেশটি এই অবস্থান হারিয়েছে।

ভারতের এই অবস্থানের অবনমন মূলত অভ্যন্তরীণ উৎপাদনের কোনো ঘাটতির কারণে হয়নি, বরং ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার রেকর্ড দরপতনের ফলে ঘটেছে। বর্তমানে ডলারের বিপরীতে টাকার মান ৮৫ থেকে বেড়ে ৯২ অতিক্রম করায় ডলারের হিসেবে ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার সংকুচিত হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ৬ থেকে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিসহ ভারতের অর্থনীতির সামগ্রিক গতিধারা এখনো ইতিবাচক। অভ্যন্তরীণ বাজারের শক্তি ও ধারাবাহিক বিনিয়োগের ওপর ভিত্তি করে ২০২৭ সালের মধ্যে ভারত পুনরায় তালিকার চতুর্থ স্থানে উঠে আসবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *