আইনজীবীদের আটকের পরই নড়েচড়ে বসলেন প্রধান বিচারপতি! মিলল মুক্তি – এবেলা

আইনজীবীদের আটকের পরই নড়েচড়ে বসলেন প্রধান বিচারপতি! মিলল মুক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

সুপ্রিম কোর্ট চত্বরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজন প্রবীণ ও মহিলা আইনজীবীকে আটকের ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (SCBA), SCAORA এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা অবিলম্বে প্রধান বিচারপতির জরুরি হস্তক্ষেপ দাবি করেন। দিল্লি পুলিশের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের গুরুতর অভিযোগ তুলে শীর্ষ আদালতের কাছে সুরক্ষা ও মুক্তির আরজি জানায় আইনজীবী সংগঠনগুলি।

অভিযোগ পেতেই দ্রুত পদক্ষেপ করেন ভারতের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত। শহরের বাইরে থাকা সত্ত্বেও পরিস্থিতি পর্যালোচনা করে তিনি অবিলম্বে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় মৌখিক নির্দেশ দেন। প্রধান বিচারপতির এই সরাসরি হস্তক্ষেত্রের পরেই পুলিশি হেফাজতে থাকা সমস্ত আইনজীবীকে দ্রুত মুক্তি দেওয়া শুরু হয়। শীর্ষ আদালতের চত্বরে ঘটে যাওয়া এই অভূতপূর্ব ঘটনাটি বর্তমানে আইনি ও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *