আমূলের দুধে বড় ধাক্কা, কত বাড়ল ঘি-মাখনের দাম?
November 5, 2026

ঘি ও মাখনের দাম বাড়াল আমূল
নিজস্ব প্রতিবেদন: বুধবার থেকে দেশজুড়ে নিজেদের উৎপাদিত ঘি এবং মাখনের দাম বৃদ্ধি করল দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমূল।
সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, ১ কেজি ওজনের ঘিয়ের প্যাকেটের দাম ৫০ টাকা বাড়িয়ে ৬৩০ টাকা থেকে ৬৮০ টাকা করা হয়েছে। একইভাবে ৫০০ গ্রাম ঘিয়ের পাউচের দাম ২০ টাকা বাড়িয়ে ৩২৫ টাকা থেকে ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঘিয়ের পাশাপাশি মাখনের দামও বাড়ানো হয়েছে। এখন থেকে ১০০ গ্রাম ওজনের প্রতি প্যাকেট মাখনের জন্য গ্রাহকদের ৬৬ টাকা গুনতে হবে, যা আগে ছিল ৬৩ টাকা। অর্থাৎ, মাখনের প্যাকেটে দাম বেড়েছে ৩ টাকা। সংস্থার পক্ষ থেকে নতুন এই মূল্যতালিকা আজ থেকেই কার্যকর করা হয়েছে।
