চালের ব্যবসার আড়ালে বড়সড় দুর্নীতি, অভিযানে ইডি!

চালের ব্যবসার আড়ালে বড়সড় দুর্নীতি, অভিযানে ইডি!

 

চালের ব্যবসার আড়ালে হাওয়ালা কারবার: রাজ্যের বিভিন্ন স্থানে ইডির তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: চালের ব্যবসার আড়ালে হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার লেকটাউন ও নরেন্দ্রপুর-সহ রাজ্যের কয়েকটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এই অভিযান চালানো হয়।

সূত্রের খবর, গুয়াহাটিতে দায়ের হওয়া একটি সাইবার প্রতারণা ও আর্থিক তছরুপের মামলার তদন্ত করতে গিয়েই এই চক্রের হদিস পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ রয়েছে, গুয়াহাটির এক ব্যবসায়ী নিজের ব্যবসার আড়ালে হাওয়ালার মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ আদান-প্রদান করতেন। সেই সূত্র ধরেই তদন্তকারী আধিকারিকরা রাজ্যের এই জায়গাগুলোতে হানা দেন।

এদিন সকাল থেকেই ইডির আধিকারিকরা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তল্লাশি শুরু করেন। তবে এই অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযান শেষে বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখে তদন্তের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *