আমেরিকার ৮০০ প্রেক্ষাগৃহে বন্ধ ‘রামায়ণ’-এর প্রদর্শন, তবে বক্স অফিসে বড় রেকর্ড!

আমেরিকার ৮০০ প্রেক্ষাগৃহে বন্ধ ‘রামায়ণ’-এর প্রদর্শন, তবে বক্স অফিসে বড় রেকর্ড!

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ মুক্তির তৃতীয় সপ্তাহে পড়ে মার্কিন মুলুকে বড় ধাক্কার মুখে পড়েছে। টিকিট বিক্রিতে ভাটা পড়ায় আমেরিকার প্রায় আটশো সিনেমাহল থেকে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রথমে ১,৪০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি দ্বিতীয় সপ্তাহে তিনশোটির বেশি স্ক্রিন হারায় এবং গত শুক্রবার প্রেক্ষাগৃহের সংখ্যা নেমে আসে ৬৮১-তে। আমেরিকায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স অফ টেলিভিশন, আর এই সিদ্ধান্তের প্রভাব বিশ্বব্যাপী বক্স অফিস আয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, স্ক্রিন কমলেও বক্স অফিসে বড় সাফল্যের নজির গড়েছে ‘রামায়ণ’। ৫ নভেম্বর একশোটির বেশি দেশে ৫৯ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি মাত্র আঠারো দিনে বিদেশের বাজার থেকেই ৫৬৭ কোটি টাকা আয় করেছে। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-কে পিছনে ফেলে আমেরিকায় সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমাও অর্জন করেছে এটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *