কুকুর তাড়া করতেই অলৌকিক কাণ্ড! লাঠি ফেলে উসাইন বোল্টের গতিতে ছুটল ‘প্রতিবন্ধী’ ভিখারি, নেটপাড়ায় হাসির রোল – এবেলা

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়া ডেস্ক: অভিনয় এতটাই নিখুঁত ছিল যে, দেখলে যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবেন। হাতে একটা লাঠি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা আর মুখে চরম অসহায়তার ছাপ— এই রূপ নিয়ে রাস্তায় ভিক্ষা করছিলেন এক ব্যক্তি। নিজেকে শারীরিক প্রতিবন্ধী সাজিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতানোর এই কারসাজি অবশ্য বেশিক্ষণ টিকল না। এক দল স্ট্রিট ডগ বা পথকুকুরের তাড়া খেয়ে মুহূর্তের মধ্যে ফাঁস হয়ে গেল সেই ভণ্ড ভিখারির আসল রূপ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি লাঠিতে ভর দিয়ে অত্যন্ত কষ্ট করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কিন্তু ঠিক তখনই সেখানে থাকা ৫-৬টি পথকুকুর হঠাৎ খেপে গিয়ে তাকে কামড়ানোর জন্য তেড়ে আসে।
কুকুরগুলোকে নিজের দিকে ধেয়ে আসতে দেখে প্রাণভয়ে ভণ্ড ভিখারি তার সমস্ত অভিনয় ভুলে যান। মুহূর্তের মধ্যে হাতের লাঠিটি রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে, কোনো অ্যাথলেটের মতো বিদ্যুতের গতিতে দৌড় লাগান তিনি। তার এই ‘অলৌকিক’ দৌড় দেখে থ বনে যান আসেপাশের স্থানীয় মানুষজন।
लाठी के सहारे चल रहा था लेकिन कुत्तों को देखते ही ऐसी दौड़ लगाई कि सारी मजबूरी पीछे छूट गई! 😳
कुछ लोग मेहनत से नहीं लोगों की भावनाओं से कमाई करते हैं। pic.twitter.com/RJaZ2sj2jn
— Jamal | Viral desk (@jamalk38) June 11, 2026
বর্তমানে এই মজার ভিডিওটি এক্স (টুইটার) হ্যান্ডেলে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা মজাদার কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন। এক নেটিজেন লিখেছেন, “কুকুরের ভয়ে ওর সব প্রতিবন্ধকতা এক সেকেন্ডে গায়েব হয়ে গেল!” অন্য একজন লিখেছেন, “মানুষের আবেগের সুযোগ নিয়ে যারা এভাবে প্রতারণা করে, কুকুরগুলো তাদের একদম সঠিক শিক্ষা দিয়েছে।” আবার অন্য একজনের মন্তব্য, “এই এলাকায় ওর ব্যবসা শেষ, এবার ভিক্ষা করতে হলে ওকে অন্য নতুন এলাকা খুঁজতে হবে।”
