কুনারে স্কুলের পাশে বিস্ফোরণ, মৃত ৭ পড়ুয়া

আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৯৭ জন আহত হয়েছেন।

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মৌলা দাদ জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজ ও চিকিৎসা পরিষেবা চলছে, তাই হতাহতের চূড়ান্ত সংখ্যা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা মাওলবি সামি-উল-হক জানিয়েছেন, স্কুলের পাশেই একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িটি খননকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মালিকানাধীন ছিল এবং সেখানে ডিনামাইট মজুত ছিল। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।

কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখনও কাউকে আটক করা হয়নি। স্কুলের পাশে বিস্ফোরক মজুত রাখায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের বিবৃতির অপেক্ষায় সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *