ডার্বির আগে ধাক্কা মোহনবাগানে, দেশে ফিরলেন মিগুয়েল

মরশুমের প্রথম ডার্বির আগে বড় ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট। ব্যক্তিগত কারণে তড়িঘড়ি দেশে ফিরে গিয়েছেন দলের ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল। জানা গিয়েছে, তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সকালে তিনি ব্রাজিলের উদ্দেশে রওনা দিয়েছেন।

প্রাক-ডার্বি সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস এই খবর নিশ্চিত করেছেন এবং ফুটবলারের মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মিগুয়েলের এই অনুপস্থিতি ডার্বির আগে দলের রণকৌশলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাঝমাঠে আক্রমণ তৈরির ক্ষেত্রে তাঁর উপস্থিতি কোচের কাছে বাড়তি বিকল্প হিসেবে কাজ করত।

চোটের কারণে মরশুমের শুরু থেকেই মিগুয়েলকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। এই কঠিন সময়ে ফুটবলারের পাশে দাঁড়িয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। ক্লাবের পক্ষ থেকে তাঁকে পরিবারের পাশে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মিগুয়েলের অভাব পূরণ করে ডার্বিতে দল কতটা শক্তিশালী পারফরম্যান্স করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *