গাজোলে বিরাট পুলিশি অভিযান: বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদা: প্রায় তিন কেজি ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গাজোলের শিক্ষকপল্লী এলাকায়। বৃহস্পতিবার রাতে গাজোল থানার পুলিশের একটি বিশেষ দল নিষিদ্ধ মাদকের এই অবৈধ কারবারের পর্দাফাঁস করে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে গাজোলের শিক্ষকপল্লী এলাকার একটি বাড়িতে অভিযান চালান গাজোল থানার আইসি কৌশিক বিশ্বাস ও বিশাল পুলিশ বাহিনী। তল্লাশির সময় ওই বাড়ির দোতলার একটি ঘর থেকে ছোট ছোট প্যাকেটে ভরা প্রায় তিন কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
অবৈধ মাদক কারবারের এই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। তদন্তের স্বার্থে গাজোলের বিডিও সুমন ঘোষও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
