চীনের সামরিক সংশ্লিষ্ট সংস্থাকে ৯ লক্ষ এআই চিপ রপ্তানির অনুমতি মার্কিন প্রশাসনের

মার্কিন বাণিজ্য বিভাগ চীনের প্রযুক্তি সংস্থাগুলির জন্য প্রায় ৯ লক্ষ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ রপ্তানির লাইসেন্স অনুমোদন করেছে। এই অনুমোদিত প্রাপকদের তালিকায় আলিবাবা, টেনসেন্ট, বাইদু এবং বিওয়াইডি-র মতো বড় চীনা কো ম্পা নিগুলি অন্তর্ভুক্ত রয়েছে। পেন্টাগনের তালিকা অনুযায়ী, এই চারটি সংস্থাই চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, টেনসেন্টকে ১ লক্ষ ৫০ হাজার, আলিবাবাকে ৭৫ হাজার, বাইদুকে ৪৩ হাজার এবং বিওয়াইডি-কে ৪ হাজার চিপ সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রসেসরগুলির মধ্যে এনভিডিয়ার এইচ২০০ এবং এএমডি-র এমআই৩২৫এক্স মডেল রয়েছে, যা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক অ্যাপ্লিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই পরিসংখ্যান অনুমোদিত লাইসেন্সের পরিমাণ নির্দেশ করে, তবে বাস্তবে কতগুলি চিপ চীনে পৌঁছেছে তা এখনও স্পষ্ট নয়।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বিডেন আমলের কঠোর বিধিনিষেধের বিপরীত। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির আশঙ্কায় উন্নত চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে বর্তমান প্রশাসনের এই নীতি পরিবর্তনের ফলে মার্কিন আইন প্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। এনভিডিয়া ও এএমডি জানিয়েছে যে তারা মার্কিন রপ্তানি আইন মেনেই কাজ করছে, তবে এই বিপুল পরিমাণ চিপ রপ্তানির বিষয়টি জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
