চুলে নীল-সাদা মেসি! আসল সত্যিটা ফাঁস হতেই নেটপাড়ায় তোলপাড় – এবেলা
June 13, 2026

এবেলা ডেস্কঃ
ক্রীড়া ডেস্ক: মাথায় আর্জেন্টিনার পতাকার নীল-সাদা রঙ, নতুন লুকে ধরা দিলেন লিওনেল মেসি! বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ফুটবল রাজপুত্রের এমন এক ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে সমাজমাধ্যমে। কিন্তু সত্যিই কি মেসি নিজের চুল নীল-সাদা রাঙিয়েছেন?
উত্তেজনা বাড়লেও, পরে জানা গেল আসল সত্যিটা। মেসি নিজে চুলে এমন কোনো রঙ করেননি। আসলে এই নিখুঁত ও অবিশ্বাস্য ছবিটি তৈরি করেছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্ম ‘চ্যাটজিপিটি’ এবং তার মূল সংস্থা ‘ওপেনএআই’ (OpenAI)।
বিশ্বকাপের ঠিক মুখে ওপেনএআই-এর সাথে এক ঐতিহাসিক গাঁটছড়া বেঁধেছেন আর্জেন্টিনীয় মহাতারকা। এই মেগা টুর্নামেন্টকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের প্রথম ‘বিশ্ব-ফুটবল মরসুম’ হিসেবে ঘোষণা করেছে সংস্থাটি। মেসির এই এআই লুক আপাতত ফুটবল প্রেমীদের মাঝে ঝড় তুলেছে।
