চেনাব সেতু পেরিয়ে ইতিহাস গড়ল বন্দে ভারত! ১০০ কিমি গতিতে ছুটল পাহাড়ি উপত্যকায়

চেনাব সেতু পেরিয়ে ইতিহাস গড়ল বন্দে ভারত! ১০০ কিমি গতিতে ছুটল পাহাড়ি উপত্যকায়

ভারতীয় রেলে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল বন্দে ভারত এক্সপ্রেস। বিশ্বের সর্বোচ্চ চেনাব সেতু এবং ভারতের প্রথম কেবল-স্টেড অঞ্জি সেতু পেরিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে সফলভাবে ছুটল এই ট্রেন। শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে বানিহাল পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ এই সেকশনে পূর্বে ট্রেনের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। শুক্রবার এক সফল পরীক্ষার মাধ্যমে এই গতি বাড়িয়ে ১০০ কিলোমিটার করা হয়েছে, যার ঐতিহাসিক মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

পীর পঞ্জাল এবং নিম্ন হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া এই রুটে গভীর উপত্যকা ও খাড়া ঢাল রয়েছে। এই গতি বৃদ্ধির ফলে কাটরা ও বানিহালের মধ্যে যাতায়াতের সময় যেমন উল্লেখযোগ্যভাবে কমবে, তেমনই যাত্রীরা আরও উন্নত ও আরামদায়ক রেল পরিষেবা পাবেন। দীর্ঘ টানেল ও অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং কৌশলে নির্মিত এই রুটে ট্রেন চলাচল এখন আরও মসৃণ হবে বলে আশা করছেন রেল কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *