ছোটো হবে বিজেপির মন্ত্রিসভা
May 9, 2026

সরকার গড়ার আবেদন জানিয়ে লোকভবনে রাজ্যপাল আর এন রবির কাছে গেলেন বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মানিকতলার বিধায়ক তাপস রায় প্রমুখ। সূত্রের খবর, ছোট হতে চলেছে মন্ত্রিসভা। প্রথম দফায় ২০ থেকে ২৫ মন্ত্রী শপথ নিতে পারেন।
