জিৎকে লাগাতার কটাক্ষের জেরে ফুঁসে উঠলেন দেব! ভক্তদের দিলেন বড় বার্তা – এবেলা

জিৎকে লাগাতার কটাক্ষের জেরে ফুঁসে উঠলেন দেব! ভক্তদের দিলেন বড় বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউডের দুই মেগাস্টার দেব ও জিতের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উন্মাদনা নতুন নয়। সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বক্স অফিস কালেকশন ও টিকিট বিক্রি নিয়ে দেবের এক ফ্যান পেজ থেকে তীব্র কটাক্ষ করা হয়। সেই পোস্টে ছবির সাফল্য নিয়ে নেতিবাচক মন্তব্য করায় নেটদুড়িয়ায় শোরগোল পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়ায় ফেটে পড়েন দেব।

ট্রোলিং ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করার নির্দেশ দিয়ে ওই পেজে স্পষ্ট ভাষায় জানানো হয়, জিতের বিরুদ্ধে করা সমস্ত আপত্তিকর পোস্ট অবিলম্বে ডিলিট করতে হবে। পাশাপাশি তাঁকে নিজের বড় দাদার সমতুল্য উল্লেখ করে অনুরাগীদের সিনেমাটি দেখার এবং অন্যদেরও দেখার অনুরোধ জানান তিনি। দেবের এই সৌজন্যমূলক ও পরিপক্ব মনোভাব সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তারকাদের এই সুস্থ প্রতিযোগিতার মাঝে ভক্তদের এমন আচরণ বরদাস্ত না করায় টলিউড মহলে প্রশংসার জোয়ার বইছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *