জেলে থেকেও তদন্তে অসহযোগিতা সুজিত বসুর, এবার নয়া রণকৌশল সিবিআইয়ের

জেলে থেকেও তদন্তে অসহযোগিতা সুজিত বসুর, এবার নয়া রণকৌশল সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারে জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে আদালতের অনুমতি নিয়ে গত শনিবার জেরা করেছে সিবিআই। গোয়েন্দা সূত্রে খবর, তিনি তদন্তে সহযোগিতা করেননি ও সন্তোষজনক উত্তর দেননি। এই প্রেক্ষিতে তাঁর কাছ থেকে তথ্য আদায়ে পাল্টা কৌশল নিতে পারেন গোয়েন্দারা এবং আইনি প্রক্রিয়া মেনে প্রয়োজনে তাঁকে হেফাজতেও নেওয়া হতে পারে। চলতি সপ্তাহে ফের তাঁকে জেরা করা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি, আর্থিক লেনদেনের নথি ও তথ্য খতিয়ে দেখতে দু’টি ব্যাঙ্কের আধিকারিককেও তলব করেছে সিবিআই।

দক্ষিণ দমদম পুরসভার দুর্নীতিতে সুজিত বসুর ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম না থাকলেও ইডি-র চার্জশিটে সুজিত ও তাঁর পুত্রের নাম রয়েছে। অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনি নিয়োগের সুপারিশ করতেন তাঁরা এবং দুর্নীতির অর্থ বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় খাটাতেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *