টিম মোদীর ক্যাবিনেটে এবার সুদীপ-শর্মিলা! দলবদলের পুরস্কার দিচ্ছে বিজেপি? – এবেলা

টিম মোদীর ক্যাবিনেটে এবার সুদীপ-শর্মিলা! দলবদলের পুরস্কার দিচ্ছে বিজেপি? – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে এক মস্ত বড় চমক! এবার সরাসরি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল ছেড়ে সদ্য অন্য শিবিরে যোগ দেওয়া দুই হেভিওয়েট সাংসদ। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শর্মিলা সরকারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হতে পারে।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে এনসিপিআই-তে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই এই দুই নেতার ভাগ্য বদলের ইঙ্গিত মিলছিল। লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটকে বাড়তি সুবিধা দিতেই এই দুজনকে ক্যাবিনেটে শামিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি এই দুই বর্ষীয়ান ও হেভিওয়েট নেতার দলবদল জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার তাঁদের কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী করে এনডিএ জোট বাংলায় নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে বলেই খবর। খুব দ্রুতই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *