তিন বছর ধরে পিঁপড়ের দাপট! ক্লাসঘরে ঢুকতেই আতঙ্ক, বিপাকে পড়ুয়া-শিক্ষকরা – এবেলা

তিন বছর ধরে পিঁপড়ের দাপট! ক্লাসঘরে ঢুকতেই আতঙ্ক, বিপাকে পড়ুয়া-শিক্ষকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

চাকদহের তাতলা পশ্চিম শিশু আলোয় প্রাথমিক বিদ্যালয়ে গত তিন বছর ধরে নেমে এসেছে অনাকাঙ্ক্ষিত এক সংকট। স্কুলের শ্রেণিকক্ষ থেকে শুরু করে মিড ডে মিলের রান্নাঘর এবং শৌচাগার—সর্বত্রই এখন লাল-কালো পিঁপড়ের অবাধ বিচরণ। খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, প্রত্যেকেই প্রতিদিন এই কামড়ের ভয়ে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন। অবস্থা এতটাই আশঙ্কাজনক যে, স্বাভাবিকভাবে বসে পড়াশোনা চালানোই প্রায় আসাম্ভব হয়ে পড়েছে। প্রশাসনিক স্তরে বারবার জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান।

শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ। তাদের দাবি, অবিলম্বে বিদ্যালয় প্রাঙ্গণ ভালোভাবে পরিদর্শন করে কীটনাশক প্রয়োগের মাধ্যমে এই উপদ্রব নির্মূল করা হোক। তিন বছরের দীর্ঘ ভোগান্তির পর আদৌ কি মিলবে স্থায়ী স্বস্তি, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *