ত্রিপুরা পুরভোট: পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস পুলিশের, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ত্রিপুরা পুরভোট: পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস পুলিশের, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ত্রিপুরায় আসন্ন পুরভোটকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। সোমবার রাজ্য নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নেতৃত্বে দলের নেতারা অবস্থান বিক্ষোভে বসেন। বিরোধী প্রার্থীদের নিরাপত্তা ও রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে তাঁরা সরব হন। বিক্ষোভস্থলে পৌঁছে আইজি মনচাক ইপ্পা কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ শোনেন।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইজি জানান, প্রতিটি পুরনিগম ও পঞ্চায়েত এলাকায় অন্তত এক কো ম্পা নি করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন স্থানে আরও চার থেকে পাঁচ কো ম্পা নি বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে এবং অতিরিক্ত বাহিনী পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক হিংসা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পুলিশের নিষ্ক্রিয়তার কথা অস্বীকার করেছেন আইজি। তিনি জানান, কমলপুর, খোয়াই ও আমবাসার মতো বিভিন্ন ঘটনায় মামলা নথিভুক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামিনযোগ্য ধারার ক্ষেত্রে আইন মেনে অভিযুক্তদের নোটিশ দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানোর সুযোগ রয়েছে এবং প্রতিটি অভিযোগের ভিত্তিতেই আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বের দাবি, পুলিশের এই আশ্বাস যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাস্তব ক্ষেত্রে তার প্রতিফলন ঘটিয়ে বিরোধী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *