দিলজিতের কনসার্টে মঞ্চে উঠে ভক্তের চুমু, ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় শোরগোল

দিলজিতের কনসার্টে মঞ্চে উঠে ভক্তের চুমু, ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় শোরগোল

আহমেদাবাদে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট চলাকালীন মঞ্চে উঠে আসেন এক মহিলা ভক্ত। প্রথমে গানের তালে কয়েক সেকেন্ড নাচেন এবং দিলজিতের সঙ্গে কথা বলেন। করমর্দনের পর গায়ক ভক্তকে একটি বিশেষ উপহারও দেন। এরই মাঝে ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর সাতটি কনসার্টে উপস্থিত থাকা একনিষ্ঠ মহিলা ভক্তকে আজীবন বিনামূল্যে কনসার্টের টিকিট দেওয়ার ঘোষণা করেন দিলজিৎ।

মাইক্রোফোনে দর্শকদের সঙ্গে কথা বলার সময় ওই মহিলা ভক্ত আলিঙ্গনের জন্য এগিয়ে এলে দিলজিৎ সাড়া দেন, তবে এরপরই তিনি গায়কের গালে চুমু খান। অপ্রত্যাশিত এই মুহূর্তেও দিলজিৎ ভক্তের হাত ধরে দর্শকাসনে পৌঁছে দেন এবং হাসিমুখে নাচতে নাচতে মঞ্চে ফেরেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই গায়কের আচরণের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা; পাশাপাশি বিভিন্ন বিধিনিষেধ ও প্রতিবন্ধকতার মাঝেও কনসার্ট চালিয়ে যাওয়ার কথাও উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *