ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা! পুলিশের সাড়া না পেয়ে হাইকোর্টে মমতার তৃণমূল – এবেলা

ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা! পুলিশের সাড়া না পেয়ে হাইকোর্টে মমতার তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

২১ জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। কিন্তু পুলিশের কাছে অনুমতি চেয়েও কোনও জবাব না মেলায় শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির। দলের পক্ষে সাংসদ ডেরেক ও’ব্রায়েন মামলাটি দায়ের করেছেন, যার শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে।

সম্প্রতি তৃণমূল নেতারা সভামঞ্চের মাপজোক করতে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপরই ধর্মতলা চত্বরে ৬০ দিনের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। এছাড়া গত বছরের একুশে জুলাইয়ের সভা ঘিরে হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলাও চলছে। সব মিলিয়ে ধর্মতলায় তৃণমূলের এই সভা ঘিরে চরম অনিশ্চয়তা ও আইনি জটিলতা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *