ধোনির অবদানে মুগ্ধ ঈশান কিষাণ, অবসর প্রসঙ্গে মুখ খুললেন তরুণ উইকেটরক্ষক

মহেন্দ্র সিং ধোনির ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান নিয়ে নিজের মতামত জানালেন ঈশান কিষাণ। পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ধোনি নিজেই অবসরের সঠিক সময় বেছে নিয়েছেন।
ঈশানের মতে, ধোনির অবদান শুধু ট্রফি জয় বা রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করা এবং একটি প্রজন্মের কাছে আদর্শ হয়ে ওঠাই তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব। তিনি বলেন, দেশের জন্য ধোনি যা করেছেন, তা অত্যন্ত বিরল। খুব কম ক্রিকেটারই দেশের ক্রিকেটের জন্য এতটা অবদান রাখতে পেরেছেন।
ধোনির অবসরের সিদ্ধান্তে ভক্তদের খারাপ লাগা স্বাভাবিক হলেও, তাঁর অসামান্য যাত্রাকে উদযাপন করা উচিত বলেই মনে করেন এই তরুণ ক্রিকেটার। মাঠে বা টেলিভিশনের পর্দায় ধোনিকে দেখার সুযোগ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, আইপিএল ২০২৭-এর রিটেনশন প্রক্রিয়ার আগেই ধোনি নিজে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার রূপা গুরুনাথ জানান, ভিডিও কলে আলোচনার সময় ধোনি নিজেই নিজের নাম রিলিজ হওয়া ক্রিকেটারদের তালিকায় রাখার কথা বলেছিলেন। ক্রিকেটার হিসেবে অবসর নিলেও, আগামী দিনে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ধোনি।
