নভেম্বর ও ডিসেম্বরের ৫ রবিবার আংশিক ব্যাহত ব্লু লাইনের মেট্রো পরিষেবা

নভেম্বর ও ডিসেম্বরের ৫ রবিবার আংশিক ব্যাহত ব্লু লাইনের মেট্রো পরিষেবা

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর ব্লু লাইনে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত থাকবে। এই দিনগুলিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। ফলে এই সময়ের মধ্যে ওই অংশে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই দিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই আংশিক পরিষেবা চালু থাকবে। সন্ধ্যা ৬টার পর থেকে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ পথেই মেট্রো চলাচল স্বাভাবিক হবে। তবে শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি।

উল্লেখ্য, ব্লু লাইনের এই রক্ষণাবেক্ষণ কাজের প্রভাব গ্রিন ও ইয়েলো লাইনের পরিষেবায় পড়বে না। ওই লাইনগুলিতে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া পার্পল ও অরেঞ্জ লাইনে এমনিতেই রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকে, তাই সেখানেও যাত্রীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্য যাত্রীদের সাময়িক এই ভোগান্তির কথা মাথায় রেখে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *