‘পায়ের তলায় মাটি নেই, তাই ককরোচের ভরসা!’ কৃষ্ণনগরে বিরোধীদের কড়া আক্রমণ লকেটের – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য রাজনীতিতে অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া বিরোধীরা, কৃষ্ণনগরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাজনৈতিকভাবে দিশেহারা ও জনসমর্থনহীন দলগুলি নিজেদের অস্তিত্ব বাঁচাতে বিভিন্ন আন্দোলনের পথ বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি। ‘পায়ের তলায় মাটি নেই, তাই ককরোচের ভরসা’—এই মন্তব্য করে বিরোধীদের কড়া ভাষায় কটাক্ষ করেন লকেট।
অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন বিজেপি নেত্রী। তাঁর মতে, অবৈধ নাগরিকদের বাদ দিয়ে প্রকৃত ও যোগ্য ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন অত্যন্ত সঠিক পদক্ষেপ করেছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনারকে ঘিরে বিরোধী দলগুলির বিক্ষোভ ও চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেই কৃষ্ণনগর থেকে বিরোধীদের নিশানা করে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
