পার্কস্ট্রিটে ক্রিসমাস উদযাপন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ‘ধর্মাচরণের জন্য কোর্টে যেতে হয় না’

পার্কস্ট্রিটে ক্রিসমাস উদযাপন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ‘ধর্মাচরণের জন্য কোর্টে যেতে হয় না’

রাজ্যের ১৩ লাখ খ্রিস্টানদের তরফে ধর্মান্তরণ প্রসঙ্গে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চার্চের প্রধানদের চিঠি পাঠানোর প্রেক্ষিতে রবিবার পিডব্লুডি তাঁবুতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পার্কস্ট্রিটের অ্যালন পার্কে সাত দিনের ক্রিসমাস উদযাপন নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠি তিনি পেয়েছেন। অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর সরকারের আমলে ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া বা ধর্মাচরণের জন্য কাউকে হাই কোর্টে যেতে হয়নি।

শুভেন্দু অধিকারী আরও বলেন, সবার ধর্মীয় অধিকার রয়েছে এবং রেড রোডসহ অন্যান্য জায়গায় নমাজও বন্ধ হয়নি। ময়দানে বৃষ্টির আশঙ্কা প্রসঙ্গে তাঁর মন্তব্য, বৃষ্টি হলে ত্রিপল দেওয়া হতো। মুখ্যমন্ত্রীর আশ্বাস, পার্কস্ট্রিটে সরকারের নির্দেশ অনুযায়ী অনুষ্ঠান পালিত হবে এবং এই সরকার তোষণের রাজনীতি করে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *