পুজোয় রাতভর মেট্রো সফর! জেনে নিন কোন লাইনে মিলবে পরিষেবা, কোথায় বন্ধ ট্রেন – এবেলা
October 9, 2026

এবেলা ডেস্কঃ
দুর্গাপূজোয় শহরবাসীর মণ্ডপ পরিক্রমা আরও সুগম ও স্বাচ্ছন্দ্যময় করতে বড়সড় স্বস্তির খবর দিল কলকাতা মেট্রো রেলওয়ে। উৎসবের দিনগুলিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চার দিন টানা রাতভর পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কয়েকটি বিশেষ রুটে পূজোর দিনগুলিতে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
কলকাতা মেট্রোর ঘোষিত সম্পূর্ণ সময়সূচি ও রুটভিত্তিক বিবরণ নিচে দেওয়া হলো:
১. পঞ্চমী ও ষষ্ঠীর সময়সূচি
- ব্লু লাইন: পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত মোট ২৮৪টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে (Peak Hours) প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো মিলবে।
- গ্রিন লাইন: এই দুই দিনে গ্রিন লাইনে চালানো হবে মোট ২৮০টি ট্রেন।
২. সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর পরিষেবা (১৭ অক্টোবর – ২০ অক্টোবর)
- ব্লু লাইন: দুপুর ১:০০ টা থেকে শুরু হয়ে পরদিন ভোর ৪:০০ টা পর্যন্ত একটানা মেট্রো পরিষেবা চালানো হবে। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
- গ্রিন লাইন: দুপুর ১:৩০ টা থেকে পরদিন ভোর ৩:৫৯ টা পর্যন্ত রাতভর ট্রেন চলাচল করবে। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ৮ মিনিট।
৩. বিজয়া দশমীর দিন বিশেষ সূচি
- ব্লু লাইন: দুপুর ১:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত মোট ১৪০টি ট্রেন চলবে। পিক আওয়ার্সে ৮ মিনিট অন্তর মেট্রো মিলবে।
- গ্রিন লাইন: দুপুর ১:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত চলবে ৭৪টি ট্রেন। এই লাইনে ১৫ মিনিট অন্তর মেট্রো চাকা গড়াবে।
৪. অন্যান্য লাইন ও অরেঞ্জ লাইনের সতর্কতা
- ইয়েলো ও পার্পল লাইন: দর্শনার্থীদের ভিড় সামলাতে পুরো পুজো জুড়েই এই দুই লাইনে চালানো হবে বিশেষ স্পেশাল ট্রেন।
- অরেঞ্জ লাইন: অরেঞ্জ লাইনের যাত্রীদের জন্য কিছুটা মন খারাপের খবর। এই লাইনে কেবল পঞ্চমী ও ষষ্ঠীতেই মেট্রো চলবে। দুই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে অরেঞ্জ লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে।
