প্রাকৃতিক দুর্যোগের জেরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রা পিছিয়ে রবিবার

প্রাকৃতিক দুর্যোগের জেরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রা পিছিয়ে রবিবার

প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রার দিন পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত এই শোভাযাত্রা বাতিল করে তা রবিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই স্থানীয় প্রশাসন এবং সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রায় ১৮০টি জগদ্ধাত্রী পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে শোভাযাত্রা শুরু হবে এবং সোমবার প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে।

যেসব পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেয় না, তাদের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে তারা শনিবার অথবা রবিবার সকালের মধ্যে প্রতিমা বিসর্জন করতে পারবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখেই পুজো কমিটিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *