প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার পাহাড়প্রমাণ নথি, বিপাকে ইন্দ্রনীল!

প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার পাহাড়প্রমাণ নথি, বিপাকে ইন্দ্রনীল!

এবেলা ডেস্কঃ

 

জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। শুক্রবার তাঁকে নির্ধারিত সময়ের আগেই আদালতে পেশ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এদিন শুনানির সময় সরকারি আইনজীবী জানান, গত শুক্রবার ইন্দ্রনীল সেনের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৩টি গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ওই নথিগুলি যাচাই করা অত্যন্ত জরুরি। তবে ছুটির দিনের কারণে সরকারের কাছে চাওয়া কিছু নথিপত্র হাতে পেতে দেরি হতে পারে। তদন্ত বর্তমানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে—এই যুক্তি দেখিয়ে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানান সরকারি আইনজীবী।

অন্যদিকে, ইন্দ্রনীল সেনের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। একইসঙ্গে, প্রাক্তন মন্ত্রী হিসেবে তাঁকে জেলে ‘প্রথম শ্রেণির বন্দি’র মর্যাদা দেওয়ার আর্জি জানানো হয়। এছাড়া, অভিযুক্ত নিয়মিত যেসব ওষুধ সেবন করেন, তা যেন জেল হেফাজতে চলাকালীন তাঁকে নিয়মিত সরবরাহ করা হয়, সেই অনুরোধও জানান তাঁর আইনজীবী।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ইন্দ্রনীল সেনকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, অভিযুক্তের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের আর্জিও মঞ্জুর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *