ফের দাম বাড়ল গোল্ড ফ্লেক সিগারেটের, এক লাফে ১০ টাকা বৃদ্ধি

ফের দাম বাড়ল গোল্ড ফ্লেক সিগারেটের, এক লাফে ১০ টাকা বৃদ্ধি

জনপ্রিয় সিগারেট ব্র্যান্ড গোল্ড ফ্লেক রেগুলার সাইজ ফিল্টার টিপস (RSFT)-এর দাম ফের বাড়াল আইটিসি। কয়েক মাসের ব্যবধানে এই সিগারেটের প্যাকেটের খুচরো দাম ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়াল সংস্থাটি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই ব্র্যান্ডের সিগারেটের দাম ৯৫ টাকা থেকে বেড়ে ১২৫ টাকা হয়েছিল।

আইটিসি-র মোট সিগারেট বিক্রির প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ আসে এই গোল্ড ফ্লেক ব্র্যান্ড থেকে, যা সংস্থার মুনাফার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ কর এবং সিগারেটের চোরাচালান বর্তমানে সংস্থার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করের বোঝা সামাল দেওয়ার পাশাপাশি গ্রাহকরা যাতে সস্তা বিকল্পের দিকে ঝুঁকে না পড়েন, সেই বিষয়টিও সংস্থাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে।

আর্থিক চাপের মুখে থাকা আইটিসি-র সেপ্টেম্বর ত্রৈমাসিকের নিট মুনাফা আগের বছরের তুলনায় ২০.১ শতাংশ হ্রাস পেয়েছে। তবে সিগারেট ব্যবসার বাইরে অন্যান্য ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি পাওয়ায় কো ম্পা নির মোট রাজস্ব ১.৮ শতাংশ বেড়ে ১৮,৪০১ কোটি টাকায় দাঁড়িয়েছে। সামগ্রিক বাজার পরিস্থিতি এবং কর কাঠামোর পরিবর্তনের কারণেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *