বড় স্বস্তি অরূপ বিশ্বাসের! মেসি কাণ্ডে কৌতূহল বাড়াল আদালতের এই নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ
মেসি কাণ্ডে আরও খানিকটা স্বস্তি পেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্ট তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করেছে। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্ত প্রক্রিয়া ও চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। এদিন আদালতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে সবরকমভাবে সহযোগিতা করছেন অরূপ বিশ্বাস।
গত ডিসেম্বর মাসে লিওনেল মেসির ভারত সফর ঘিরে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ঘটনার দিন মেসির সঙ্গে তাঁর উপস্থিতি এবং ছবি ভাইরাল হওয়ার পরেই বিতর্কের সূত্রপাত হয়। সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জামিনে মুক্ত হয়ে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। এই মামলায় তিনি ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানায় বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ নভেম্বর।
