বর্ধমানে ফুটপাত দখল ও বেআইনি পার্কিং! পরিদর্শনে গিয়েই চরম ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা, দিলেন কড়া ডেডলাইন

বর্ধমানে ফুটপাত দখল ও বেআইনি পার্কিং! পরিদর্শনে গিয়েই চরম ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা, দিলেন কড়া ডেডলাইন

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার বর্ধমান শহরের ঐতিহাসিক বিসি রোড ও কার্জনগেট চত্বরে আচমকা পরিদর্শনে গিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে ফুটপাত বেদখল হয়ে থাকা এবং রাস্তার দুই ধারে অপরিকল্পিতভাবে সাইকেল ও বাইক পার্কিংয়ের জেরে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। এছাড়া রাস্তার বিভিন্ন অংশে জঞ্জাল ও নোংরা পড়ে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনের সময় উপস্থিত পুরসভার কার্যনির্বাহী আধিকারিক ও পুলিশ আধিকারিকদের এ বিষয়ে কড়া নির্দেশ দেন মন্ত্রী।

পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, ফুটপাতের অন্তত এক-তৃতীয়াংশ অংশ পথচারীদের জন্য সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে এবং সমস্ত বেআইনি পার্কিং সরাতে হবে। রাস্তার কোথাও যেন নোংরা-আবর্জনা না থাকে, তা নিশ্চিত করে আগামী দুই দিনের মধ্যে পুরো এলাকা দখলমুক্ত করার ডেডলাইন বেঁধে দেন তিনি। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, দু’দিন পর তিনি ফের বর্ধমানে এসে পরিস্থিতি নিজে খতিয়ে দেখবেন। কোনো ধরনের বেনিয়ম বরদাস্ত করা হবে না বলে প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *