বাড়িতে বসেই ভোট! পূর্ব মেদিনীপুরে শুরু বিশেষ প্রক্রিয়া
পূর্ব মেদিনীপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটকর্মীরা বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের বাড়িতে পৌঁছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করছেন। শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে যেসব ভোটার ভোটকেন্দ্রে যেতে অক্ষম, তাঁরা এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নিজেদের বাড়িতে ভোট দেওয়ার সুযোগ পেয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। মহিষাদলের গড়কমলপুরের বাসিন্দা মধুমিতা পট্টনায়ক জানান, তাঁর সন্তানের মানসিক ভারসাম্যহীনতার কারণে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন ছিল, তবে বাড়িতে ভোটকর্মীদের আসায় সেই সংকট কেটেছে। ৯৫ বছর বয়সী প্রভাতকুমার মাইতিও নিজের বাড়িতে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।
