বাতকর্ম বিক্রি করে কোটিপতি! আজব এই ব্যবসা ছেড়ে এখন কোথায় লাস্যময়ী তরুণী? – এবেলা

এবেলা ডেস্কঃ
স্টেফানি মাট্টোর নাম শোনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অদ্ভুত ব্যবসার ছবি। বোতলে বোতলে বাতকর্ম ভরে বিক্রি করে রীতিমতো কোটি টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন কানেক্টিকাটের এই বাসিন্দা। এক বোতলের দাম ১ হাজার ডলার হওয়া সত্ত্বেও ক্রেতাদের লাইন লেগে যেত। সোশাল মিডিয়ায় বিলাসবহুল জীবনযাপনের টুকরো ছবি শেয়ার করে বরাবরই চর্চায় থাকতেন তিনি। কিন্তু অতিরিক্ত পরিমাণে বাতকর্ম ‘উৎপাদন’ করতে গিয়েই ঘটে বিপত্তি।
একদিন তিনটি প্রোটিন শেক ও এক অতিকায় বাটি ব্ল্যাক বিন স্যুপ খাওয়ার পরই তাঁর শরীর বেহাল হয়ে পড়ে। বুকে চিনচিনে ব্যথা ও যকৃতে অতিরিক্ত চাপের কারণে তাঁর মনে হয়েছিল স্ট্রোক হয়ে মৃত্যু হবে। শেষ পর্যন্ত হাসপাতালে ছুটতে হয় তাঁকে। এই নিদারুণ অভিজ্ঞতার পরই বিচিত্র এই পেশা চিরতরে ছেড়ে দেন স্টেফানি। বর্তমানে তিনি বাতকর্ম বিক্রির ব্যবসা থেকে দূরে সরে সোশাল মিডিয়ায় মেকআপ ও পোষ্যের সঙ্গে কাটানো মুহূর্তের বিভিন্ন ভিডিও শেয়ার করেই দিন কাটাচ্ছেন।
