বিকাশের হাতেই শেষকৃত্য! গৃহবধূর মর্মান্তিক সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য

বিকাশের হাতেই শেষকৃত্য! গৃহবধূর মর্মান্তিক সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য

বিহারের খাগড়িয়া জেলায় যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে বুড়ি গণ্ডক নদীতে ঝাঁপ দিয়েছেন হীরামণি কুমারী অঙ্কিত (২৩) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে বুড়ি গণ্ডক সেতুর ওপর থেকে তিনি নদীতে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ বাহিনী উদ্ধারকাজ শুরু করলেও দীর্ঘ সময় পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাসপোর্ট সাইজ ছবি ও হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ওই নোটে হীরামণি গত বছরের ডিসেম্বরে বিয়ের পর থেকেই স্বামী বিকাশ কুমার ও শ্বশুর রাজনীতি সিংয়ের বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। নির্যাতিতা তার মৃত্যুর জন্য স্বামী ও শ্বশুরকে দায়ী করেছেন এবং অভিযুক্তদের মোবাইল নম্বরও নোটে উল্লেখ করেছেন। নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকেশ কুমার গুপ্ত জানিয়েছেন, উদ্ধারকৃত নথিপত্রের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং নিখোঁজ তরুণীকে উদ্ধারে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *