বিশ্বজুড়ে প্রযুক্তি বিভ্রাটের ঘটনায় ক্ষমা চাইল মাইক্রোসফট

বিশ্বজুড়ে প্রযুক্তি বিভ্রাটের ঘটনায় ক্ষমা চাইল মাইক্রোসফট

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে সংস্থাটি। মাইক্রোসফটের দাবি, তাদের নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধির জন্য সম্প্রতি একটি আপগ্রেড করা হয়েছিল। সেই পরিবর্তনের জেরেই এই প্রযুক্তিগত বিপত্তি তৈরি হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার যোগ নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক করার কাজ পরিকল্পনামাফিক চলছে এবং কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি সংস্থা। সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, পরিষেবা চালু হলেও ব্যবহারকারীরা মাঝেমধ্যে লগ-ইন বা অ্যাক্সেস সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন।

এই প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাব বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি সরকারি পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক কাজেও পড়েছে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের স্বাস্থ্যকর্মীরা কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। এছাড়া বিভিন্ন স্কুলে অনলাইন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য টেলিফোন পরিষেবার ওপর নির্ভর করতে হয়েছে। আমেরিকার একাধিক কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং বিচার বিভাগীয় ব্যবস্থাতেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *