ব্যায়াম করতে করতে যুবকের মর্মান্তিক মৃত্যু, ভাইরাল সিসিটিভি ফুটেজ!

জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বুদগামে জিমের ভেতরে শরীরচর্চা করার সময় এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যায়ামের বিরতিতে বসে থাকার সময় ওই যুবক হঠাৎ সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে জিম বা ব্যায়ামাগারে শরীরচর্চার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম অথবা আগে থেকে বিদ্যমান কোনো হৃদরোগের জটিলতা এই অকাল মৃত্যুর কারণ হতে পারে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা পেশাদার প্রশিক্ষকের পরামর্শ ছাড়া অত্যধিক ব্যায়াম না করার এবং জিম শুরু করার আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর দিয়েছেন।
