মন্ত্রীর হুঁশিয়ারি উড়িয়ে দ্বারকেশ্বরের বুক চিরে দেদার মাটি পাচার!

মন্ত্রীর হুঁশিয়ারি উড়িয়ে দ্বারকেশ্বরের বুক চিরে দেদার মাটি পাচার!

রাজ্যের মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি ও প্রতিবাদের পরেও থামছে না প্রাকৃতিক সম্পদ লুটের মহোৎসব। বাঁকুড়া-১ ব্লকের নন্দীগ্রাম এলাকায় দ্বারকেশ্বর নদের পাড় কেটে দেদার মাটি পাচার করে চলেছে অসাধু চক্র। মাঝরাত থেকে ভোর পর্যন্ত ট্রাক্টরে করে এই বেআইনি কারবার চললেও স্থানীয় বাসিন্দারা মাফিয়াদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এর পেছনে স্থানীয় পুলিশের একাংশের প্রত্যক্ষ মদত রয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। অবাধে নদীপাড় কাটার ফলে এলাকা জুড়ে মারাত্মক ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

বর্ষার কারণে সমস্ত বৈধ বালি খাদান বন্ধ থাকায় গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদ থেকে এখন চোরাগোপ্তা বালি ও মাটি তোলা হচ্ছে। ইটভাটা থেকে শুরু করে নীচু জমি ভরাট করতে এই চোরাই মাটির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এদিকে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার পিভিজি সতীশ ও জেলাশাসক অনীশ দাশগুপ্ত। প্রশাসনের এই হুঁশিয়ারির পর আদৌ মাফিয়াদের দৌরাত্ম্য থামে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *