মৃত্যুর মুখ থেকে বিমান রক্ষাকারী পাইলট স্মিত মচ্ছরকে কুর্নিশ, বাংলাতেও ট্রেনিং কেন্দ্র চান শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
মাঝ আকাশে চরম সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েও সাহসিকতার সঙ্গে বিমান রক্ষা করে বহু যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। সম্প্রতি দুবাই থেকে তেল আভিভগামী বিমানে কো-পাইলটের কুঠার হামলার শিকার হয়ে গুরুতর জখম হলেও অসাধারণ দক্ষতার পরিচয় দেন তিনি। তাঁর এই অতুলনীয় বীরত্বকে কুর্নিশ জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলা থেকেই এমন দেশপ্রেমিক ও রাষ্ট্রবাদী পাইলট তৈরির আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসার পর স্মিতের এই সাহসিকতা এখন গোটা বিশ্বে চর্চার বিষয় হয়ে উঠেছে।
বাংলায় পাইলট তৈরির সুযোগ বাড়াতে বেহালায় একটি অত্যাধুনিক ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট গড়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্র দ্রুত এই প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন দেবে, যাতে বাংলার তরুণরা দেশ ও বিদেশের বিমান সেবায় নিজেদের প্রস্তুত করতে পারে। ভারতের সকল পাইলট দেশকে ভালোবাসেন উল্লেখ করে তিনি বলেন, স্মিত মচ্ছরের মতো বীর পাইলটরা আমাদের অনুপ্রেরণা। নতুন ইনস্টিটিউট চালু হলে বাংলা থেকে বিশ্বমানের রাষ্ট্রবাদী পাইলট গড়ে তোলা সম্ভব হবে।
