মোবাইল ব্যবহারে শিশুদের ভাষা বিকাশে বাধা? নতুন গবেষণায় উদ্বেগ

পর্তুগালের একটি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় ৩ থেকে ৫ বছর বয়সি শিশুদের ভাষার বিকাশে বাবা-মায়ের মোবাইল ফোন ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ৯৩টি শিশুর পরিবারের ওপর চালানো এই গবেষণায় দেখা গেছে, কাজের বাইরে বাবা-মায়ের ফোনে ব্যস্ত থাকা এবং রাতে শিশুদের ট্যাবলেট ব্যবহারের প্রবণতা তাদের কথা বলার দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

যখন শিশু নতুন শব্দ শিখতে চায়, বাবা-মায়ের ফোনে ব্যস্ততা কথোপকথনের সুযোগ নষ্ট করে, যা শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধিতে বাধা দেয়। ২০২৪ সালে প্রকাশিত JAMA Pediatrics-এর গবেষণাতেও একই তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, বাবা-মায়ের ফোন ব্যবহারের সঙ্গে শিশুদের ভাষার বিকাশে সমস্যার যোগসূত্র থাকলেও এটিই একমাত্র কারণ নয়। পরিবারের সদস্যদের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা এবং যোগাযোগের অভাবও এক্ষেত্রে ভূমিকা রাখে।

তাই বাবা-মায়ের ফোন ব্যবহার মানেই সন্তানের কথা বলতে দেরি হবে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বিশেষজ্ঞরা সন্তানের সঙ্গে মুখোমুখি যোগাযোগ বাড়ানো এবং তাদের কথা মন দিয়ে শোনার ওপর জোর দিয়েছেন। খাওয়ার সময় ফোন দূরে রেখে গল্প করা, নিয়মিত গল্পের বই পড়ে শোনানো, এবং শিশুর কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করা জরুরি। ছড়া, গান বা অভিনয়ের মাধ্যমে খেলার ছলে শব্দ শেখানো যেতে পারে। ঘুমানোর আগে মোবাইল বা ট্যাবলেটের বদলে বই পড়ার অভ্যাস শিশুর বিকাশে সহায়ক হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *