সংসদের অধিবেশন: ৩০ নভেম্বর লোকসভা, ২ ডিসেম্বর রাজ্যসভা

কেন্দ্রীয় সরকার সংসদের মুলতুবি থাকা অধিবেশন পুনরায় ডাকার সিদ্ধান্ত নিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, লোকসভার অধিবেশন ৩০ নভেম্বর এবং রাজ্যসভার অধিবেশন ২ ডিসেম্বর থেকে শুরু হবে।

সরকারি কার্যাবলির প্রয়োজনে উভয় কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর শেষ হতে পারে। চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছিলেন। এর মধ্যে রয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম (১৩১তম সংবিধান সংশোধনী বিল), লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। লোকসভার আসন সংখ্যা ৮৫০ করার বিষয়টিও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

রাজনৈতিক মহলে জল্পনা, এই অধিবেশনেই আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরকার বড় পদক্ষেপ নিতে পারে। সংবিধান সংশোধনী বিল হওয়ায় এটি পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। অতীতে কেন্দ্র এই বিলগুলি নিয়ে ভোটাভুটির পথে না হাঁটলেও, বর্তমান পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে তৎপর বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *