যাদবপুরে জাতীয়তাবাদের ঝড়! সরকার কি একচুলও সরবে অবস্থান থেকে? – এবেলা

যাদবপুরে জাতীয়তাবাদের ঝড়! সরকার কি একচুলও সরবে অবস্থান থেকে? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে এখন উত্তাপের কেন্দ্রবিন্দু যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভ্যন্তরীণ পরিবেশ, প্রশাসনিক অচলাবস্থা এবং বিরোধীদের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যাম্পাসের অন্দরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। সংবাদমাধ্যমের একাংশ বা রাষ্ট্রবিরোধী শক্তির নানা সমালোচনার পরেও নিজের অবস্থান থেকে একচুলও সরবে না সরকার।

বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং বন্দে মাতরম্ গাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ক্যাম্পাসে এক শ্রেণির রাষ্ট্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে চলা এই সরকারের নীতিতে সনাতন সংস্কৃতি ও জাতীয় প্রতীকের সঙ্গে কোনো আপস করা হবে না। একই সঙ্গে বিরোধী দলগুলির আন্দোলন ও সমালোচনার তীব্র জবাব দিয়ে নিজের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাসও স্মরণ করিয়েছেন তিনি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *