যাদবপুরে যত্রতত্র দেওয়াল লিখন বন্ধ! জাতীয় সংহতি রক্ষায় উপাচার্যের কড়া নির্দেশ – এবেলা

যাদবপুরে যত্রতত্র দেওয়াল লিখন বন্ধ! জাতীয় সংহতি রক্ষায় উপাচার্যের কড়া নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যত্রতত্র দেওয়াল লিখন, গ্রাফিতি ও পোস্টার লাগানোর ওপর রাশ টানার আর্জি জানিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, গবেষক, আধিকারিক ও কর্মীদের উদ্দেশ্যে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি এই কঠোর নির্দেশিকা জারি করেন। ক্যাম্পাসের ঐতিহ্য, সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মতপ্রকাশের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট কয়েকটি জায়গা চিহ্নিত করে দেওয়া হবে, যেখানে নিয়ম মেনে দেওয়াল লিখন করা যাবে।

চিঠিতে স্পষ্ট করে সতর্ক করে জানানো হয়েছে, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও দেওয়াল লিখন বা গ্রাফিতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, লেখার বিষয়ের ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো উস্কানিমূলক, কুরুচিকর কিংবা জাতীয় ঐক্য ও সংহতির পরিপন্থী কোনো বক্তব্য প্রকাশ না পায়। উল্লেখ্য, ক্যাম্পাসে সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ ও বিতর্কিত স্লোগানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *