রাম মন্দিরে ৩ হাজার কোটি টাকার মেগা চুরি! সিটের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ
অযোধ্যার রাম মন্দিরে প্রায় তিন হাজার কোটি টাকার অনুদান ও গয়না চুরির ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এই বিতর্কের মাঝেই সোমবার কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার এবং শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দলের (সিট) কাছে তদন্তের অগ্রগতি ও গঠন সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করেছে। আগামী সপ্তাহে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি শীর্ষ আদালতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মন্দিরের সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি নগদ প্রণামী এবং রুপোর তৈরি ‘ভূষণ্ডীর কাক’-সহ বহু গয়নার কোনও হদিশ মিলছে না। এই চুরিতে রাঘববোয়ালদের আড়াল করার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। অন্যদিকে, ট্রাস্টের পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রাই খোলা চিঠিতে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বিপুল পরিমাণ অনুদান গায়েবের রহস্য উন্মোচনে আপাতত শীর্ষ আদালতের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে দেশবাসী।
