রাস্তায় বিপন্ন বিড়ালছানাকে উদ্ধার করে পকেটে নিয়ে বাইক সফর, ভাইরাল ভিডিও

রাস্তায় বিপন্ন বিড়ালছানাকে উদ্ধার করে পকেটে নিয়ে বাইক সফর, ভাইরাল ভিডিও

বাংলাদেশের রাস্তায় এক বিপন্ন বিড়ালছানাকে উদ্ধার করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। রেদোয়ান নামের এক কন্টেন্ট ক্রিয়েটর বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে ওই খুদে বিড়ালটিকে দেখতে পান। প্রাণভয়ে বিড়ালটি একটি গাড়ির নিচে আশ্রয় নিলে, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেটিকে উদ্ধার করেন। এই কাজে তাকে সাহায্য করেন উপস্থিত পথচারীরাও।

উদ্ধারের পর বিড়ালছানাটিকে নিজের জ্যাকেটের পকেটে রেখে বাইক যাত্রা শুরু করেন রেদোয়ান। পকেট থেকে মাথা বের করে বিড়ালটির চারপাশ দেখার দৃশ্যটি নেটিজেনদের নজর কেড়েছে। বাইক চালানোর সময় তিনি বারবার বিড়ালটিকে আশ্বস্তও করছিলেন। শেষ পর্যন্ত বিড়ালটিকে নিরাপদে নিজের গ্যারাজে নিয়ে গিয়ে জল ও আশ্রয়ের ব্যবস্থা করেন তিনি।

এই মানবিক মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ৯ কোটিরও বেশি মানুষ দেখেছেন। ব্যস্ত রাস্তার মাঝে পথচারীদের এমন সহযোগিতামূলক মনোভাব এবং বাইকারের এই উদ্যোগের প্রশংসা করছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন যে, প্রকৃত সুপারহিরো হওয়ার জন্য বিশেষ পোশাকের প্রয়োজন নেই, বরং এমন মানবিক কাজই যথেষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *