রেলপথে সামান্য ভুলেই বড় বিপদ! হতে পারে সোজা জেল ও মোটা টাকা জরিমানা? – এবেলা

রেলপথে সামান্য ভুলেই বড় বিপদ! হতে পারে সোজা জেল ও মোটা টাকা জরিমানা? – এবেলা

এবেলা ডেস্কঃ

রেলস্টেশন ও ট্রেনের ভেতর পরিচ্ছন্নতা বিঘ্নিত করলে এবং নির্দিষ্ট নিয়ম অমান্য করলে এবার জরিমানার অঙ্ক দ্বিগুণ করল ভারতীয় রেল। রেল মন্ত্রকের জারি করা নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে এই ধরনের অপরাধে সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা দিতে হবে, যা আগে ছিল মাত্র ৫০০ টাকা। কেউ এই জরিমানা দিতে অস্বীকার করলে তাকে সংশ্লিষ্ট আদালতের মুখোমুখি হতে হতে পারে এবং সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারে। রেল চত্বরে যত্রতত্র আবর্জনা ফেলা, থুতু ফেলা, রান্না করা, স্নান করা, কাপড় ধোয়া কিংবা অনুমতি ছাড়া পোস্টার লাগানোর মতো বিষয়গুলো এই কঠোর বিধিমালার আওতায় রাখা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা ও রেল চত্বরের পরিচ্ছন্নতা সুনিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। পাশাপাশি, নিয়ম ভঙ্গকারীদের থেকে জরিমানা আদায়ের জন্য নির্দিষ্ট রেলকর্মীদের আইনি ক্ষমতাও প্রদান করা হয়েছে। এছাড়া, সম্প্রতি ভারতীয় রেলের পক্ষ থেকে স্টেশনগুলিতে পানীয় জলের ট্যাঙ্ক ও ফিল্টারিং ব্যবস্থা পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জন্য একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযানও শুরু করা হয়েছে, যার মূল লক্ষ্য যাত্রীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *