লাভ ট্র্যাপে পড়ে ১৮০ নাবালিকার সর্বনাশ! গ্রেফতার কুখ্যাত প্লে-বয় আয়াজ!

লাভ ট্র্যাপে পড়ে ১৮০ নাবালিকার সর্বনাশ! গ্রেফতার কুখ্যাত প্লে-বয় আয়াজ!

মহারাষ্ট্রের অমরাবতীতে অন্তত ১৮০ জন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে মহম্মদ আয়াজ নামের এক যুবক ও তার সহযোগী উজর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদ পেতে নাবালিকাদের মুম্বই ও পুণেতে নিয়ে গিয়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করত অভিযুক্ত। ‘প্লে-বয়’ ইমেজ তৈরির নেশায় মত্ত আয়াজ ৩৫০-রও বেশি অশ্লীল ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করত এবং তাদের দেহব্যবসায় নামতে বাধ্য করত। এছাড়া ব্ল্যাকমেলের অস্ত্র হিসেবে ব্যবহার করা সেসব ভিডিওর কিছু অংশ ইন্টারনেটেও ছড়িয়ে দেওয়া হয়েছিল।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা নির্দিষ্ট ফ্ল্যাট ও ক্যাফেতে নিয়ে গিয়ে নাবালিকাদের ওপর নির্যাতন চালাত। ঘটনার সূত্রপাত আয়াজ ও তার সহযোগীর মধ্যকার বিবাদ থেকে, যার ফলে মোবাইলে থাকা ভিডিওগুলো ফাঁস হয়ে যায়। এ ঘটনায় প্রশাসনিক গাফিলতিও প্রকাশ্যে এসেছে, কারণ ভাইরাল ভিডিওতে অভিযুক্তের জন্মদিনের পার্টিতে পুলিশ কর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে। এর জেরে এক পুলিশ অফিসারসহ মোট তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া কঠোর পদক্ষেপ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত আয়াজের বাড়ির অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *