শুরুর ১০ মিনিটেই উলটপালট! ৭০০ পয়েন্ট লাফিয়ে হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

শুরুর ১০ মিনিটেই উলটপালট! ৭০০ পয়েন্ট লাফিয়ে হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

সোমবার সকালে দুরন্ত শুরু করেছিল ভারতীয় শেয়ারবাজার। বাজার খোলার পর ৩০ শেয়ারের সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি বেড়ে ৮৪,৬৬২-তে পৌঁছয়। অন্যদিকে, নিফটিও ২৫,৯২৯ পয়েন্টে খুলে দ্রুত ২৫,৯৯২-তে ওঠে। কিন্তু মাত্র ১০ মিনিটের মধ্যেই বদলে যায় ছবিটা। হঠাৎই পতন শুরু হয় দুই সূচকে। এক ধাক্কায় ৬৫৮ পয়েন্ট কমে সেনসেক্স নেমে আসে ৮৩,২১০-এ। নিফটিতেও দেখা যায় বড়সড় পতন। ফলে বাজারের প্রাথমিক উত্থানে স্বস্তি পেলেও দ্রুতই উদ্বেগে পড়েন বিনিয়োগকারীরা।

আন্তর্জাতিক বাজারের নেতিবাচক প্রভাবকেই এই পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এদিন ট্রেডিং শুরুর আগেই জাপান, হংকং ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ধস নামে। আমেরিকার বাজারের নেতিবাচক প্রবণতার প্রভাবও পড়ে ভারতীয় বাজারে। ফলে দুরন্ত সূচনা করেও শেষ পর্যন্ত নিম্নমুখী হয় সেনসেক্স ও নিফটি। তবে দিনের লেনদেন তখনও বাকি। বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত বাজারের গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর বিনিয়োগকারীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *