সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট নিয়ে নেটপাড়ায় শোরগোল! কী রয়েছে এই বিশেষ মেনুতে?

সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট নিয়ে নেটপাড়ায় শোরগোল! কী রয়েছে এই বিশেষ মেনুতে?

প্রোটিন-সমৃদ্ধ প্রাতঃরাসের কথা শোনা গেলেও ‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’ নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ইনস্টাগ্রামে ‘মন্ত্র_সাধনা’ নামের পেজে এই অদ্ভুত অথচ আকর্ষণীয় খাবারের হদিশ দিয়েছেন নিরামিষভোজী বডিবিল্ডার ও কনটেন্ট ক্রিয়েটর তমাল। ইজরায়েলের নাগরিক হলেও ২০০৯ সালে ভারতে এসে মায়াপুরের গুরুকুলে বৈদিক শিক্ষা লাভ করেন তিনি। বর্তমানে সনাতন ধর্মের অনুসারী এই ক্রিয়েটর তাঁর প্রতিদিনের সকালের খাদ্যতালিকায় টোফু, দই, টমেটো, শসা, একটি আপেল এবং পাঁউরুটি রাখেন, যাকে তিনি ‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’ নামে অভিহিত করেছেন। তাঁর এই আধ্যাত্মিক বিশ্বাস ও খাদ্যাভ্যাসের সংমিশ্রণটি দ্রুত নজর কেড়েছে নেটিজেনদের।

প্রোটিন শরীরের অন্যতম অপরিহার্য পুষ্টি উপাদান, যা দিনের শুরুতে গ্রহণ করলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং পেশির ক্ষয় রোধ হয়। শরীরচর্চাকারী ছাড়াও সাধারণ মানুষের শক্তির জোগান বজায় রাখতে এই ধরণের সুষম আহার অত্যন্ত উপকারী। তবে একজন বিদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটরের এমন সনাতন পন্থায় প্রাতঃরাশ গ্রহণের পদ্ধতি এবং তা থেকে কীভাবে পুষ্টির চাহিদা পূরণ হয়, তা নিয়ে এখন চলছে জোরদার বিতর্ক ও চর্চা।

View this post on Instagram

A post shared by Tamal | Mantra Sadhana (@mantra_saadhana)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *