সৌরশক্তির বাজারে মহাবিপ্লব! চিনের একচ্ছত্র সাম্রাজ্যে ধস নামাচ্ছে ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বের সৌরশক্তির বাজারে এতদিন চিনের যে একচ্ছত্র আধিপত্য বা ‘একচেটিয়া রাজত্ব’ ছিল, তাতে এবার বড়সড় ফাটল ধরালো ভারত। দেশে সৌরশক্তি ও সৌর সরঞ্জাম উৎপাদন ক্ষমতা অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পাওয়ায় রীতিমতো কম্পন শুরু হয়েছে চিনের প্রযুক্তি মহল ও নেটদুনিয়ায়। ভারতের এই অভূতপূর্ব উত্থানকে চিনা নেটিজেনরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ‘স্ট্যালিনগ্রাদের যুদ্ধ’-এর সঙ্গে তুলনা করছেন।
চিনের সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন আলোচনা সভাগুলোতে এখন ভারতকে নিয়ে তুমুল চর্চা চলছে। চিনা নেটিজেনদের একাংশের স্পষ্ট মত—বিশ্বের সৌর সরবরাহ শৃঙ্খলে (Solar Supply Chain) বেজিংয়ের যে একচেটিয়া প্রভাব ছিল, ভারত তা চিরতরে শেষ করে দেওয়ার পথে।
চিনা নেটদুনিয়ায় কেন এই আলোড়ণ?
আইএএনএস (IANS)-এর একটি রিপোর্ট অনুযায়ী, চিনা সোশ্যাল মিডিয়ায় এখন “ফটোভোল্টাইকে চিনের স্তালিনগ্রাদ” এবং “ভারতের হাতে চিনের সৌর-দুর্গ ভঙ্গ”—এই ধরনের বাক্যগুলো ব্যাপকভাবে ট্রেন্ড করছে। এক্স (পূর্বতন টুইটার) সহ একাধিক প্ল্যাটফর্মে আলোড়ন পড়েছে যে, ভারতের নিজস্ব উৎপাদনক্ষমতা বাড়ার কারণে চিনের বহু শীর্ষস্থানীয় ফটোভোল্টাইক বা সৌর কো ম্পা নি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
সংখ্যার নিরিখে ভারতের রেকর্ড সাফল্য: পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ভারতে সৌর মডিউল উৎপাদন ক্ষমতা ছিল ১০ গিগাওয়াটেরও কম। মাত্র আট বছরের ব্যবধানে, ২০২৬ সালে তা লাফিয়ে পৌঁছেছে প্রায় ১৭২ গিগাওয়াটে! অর্থাৎ উৎপাদন বেড়েছে প্রায় ১৭ গুণ।
“এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি!”
ভারতের এই উল্কাগতির পরিবর্তন চিনা নাগরিকদের কাছে এক বিরাট ধাক্কা। ইন্টারনেটে অনেক চিনা ব্যবহারকারী লিখেছেন—তাঁরা কখনো ভাবেননি যে ভারতীয় বাজার চিনকে এভাবে টেক্কা দেবে। অতীতে যেখানে দাবি করা হতো চিনা পণ্যের দাপটে ভারতের বাজার ক্ষতিগ্রস্ত হবে, আজ পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। চিনা কো ম্পা নিগুলোই এখন ভারতের বাজারে পসরা সাজাতে না পেরে লোকসান গুনছে।
কেন ‘স্তালিনগ্রাদের যুদ্ধ’-এর সঙ্গে তুলনা?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তালিনগ্রাদের লড়াই ছিল জার্মানির পরাজয়ের সূচনা এবং সোভিয়েত ইউনিয়নের ঘুরে দাঁড়ানোর প্রতীক। ঠিক তেমনই, চিনা বিশ্লেষকদের মতে—সৌরশক্তির বাজারে বেজিংয়ের অপরাজেয় দুর্গে ভারত প্রথম বড় আঘাতটি হেনেছে। চিনের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “এটি ফটোভোল্টাইক ক্ষেত্রে আমাদের স্তালিনগ্রাদ। ভারত চিনের সৌর-দুর্গ ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে।”
বিশেষজ্ঞদের মতে, ভারতের এই আত্মনির্ভরতা এবং দ্রুত উৎপাদন বৃদ্ধি আগামী দিনে বিশ্ব সৌরশক্তি বাজারের পুরো সমীকরণটাই বদলে দিতে চলেছে।
